Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্বপ্ন সুপার শপ বনশ্রী ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬

স্বপ্ন সুপার শপ বনশ্রী ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬

 ঢাকা প্রতিনিধি    ১ এপ্রিল, ২০২৪ ১৩:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বনশ্রী স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জুয়েল ইসলাম, সোহেল খান, মোঃ নজরুল ইসলাম ও রিপন খান ওরফে জাফর। ওই ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে গ্রেফতার করা হয় মোঃ তারেক হাসান ও মোঃ তালহা নামের আরও দুইজনকে।

গত ১৯ মার্চ রাত ২:৪০ মিনিটে একদল ডাকাত বনশ্রীর বি ব্লকে স্বপ্ন সুপার শপে গার্ডদের গুরুতর আহত করে তালা কেটে বিদেশি ব্রান্ডের বিভিন্ন পারফিউম শ্যাম্পুসহ দুই বস্তা কসমেটিকস নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২০ মার্চ থানায় একটি মামলা রুজু হয়।

রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মাওলা পিপিএম বলেন, ঘটনার পরপরই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে রিপন খান ওরফে জাফর নামে একজনকে গ্রেফতার করা হয়।


তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ডের আশা কসমেটিকস ও গোপালগঞ্জের একটি কসমেটিকসের দোকান থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মামলার ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২...

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের অন্য সদস্য সোহেল খান, মোঃ নজরুল ইসলাম ও মোঃ জুয়েল ইসলামকে।

আর সেখান থেকে উদ্ধার করা হয় স্বপ্ন সুপার শপে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ১টি ধারালো চাপাতি, ১টি কাটার মেশিন ও ১টি লোহার রড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা প্রতিবার পিকআপের নাম্বার প্লেট পরিবর্তন করে দস্যুতা বা ডাকাতি করতে যায়।

তাদের সরদার রিপন খান ওরফে জাফরের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া, মাদারীপুর, মুন্সিগঞ্জ, বরিশালসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও দস্যুতার ২২টি মামলা রয়েছে।

ঢাকা প্রতিনিধি