Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে এক কৃষকের মৃত্যু

গাংনীতে এক কৃষকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক    ২৫ মে, ২০২৪ ১৯:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মাঠে আজ শনিবার (২৫ মে) সকালে সিরাজ আলী মন্ডল (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই গ্রামের মাঠে কাজ করার সময় সিরাজ অসুস্থ হয়, সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কৃষক সিরাজ মন্ডল আকুবপুর গ্রামের মৃত ছায়েত আলীর ছেলে।

চিকিৎসকরা বলছেন, প্রচন্ড গরমের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু...

স্থানীয়রা জানান, কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মাঠের অন্যান কৃষকরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক