ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আজ মঙ্গলবার দুপুর ২টার সময় বিএনপি-জামায়াতের হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেলের নতুন ভবনের বিপরীত পাশে।
আহতরা হলেন, চকবাজার থানার পরিদর্শক তদন্ত জাকির হোসেন (৪১), সাব ইনেসপেক্টর শুভঙ্কর রায় (৩৮) ও অপারেশন আব্দুল হালিম (৪৩)।
আরও পড়ুন: মেহেরপুরে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার...
পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম বলেন, হঠাৎ করে ঢাকা মেডিকেলের নতুন গেট দিয়ে বিএনপি জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মী রাস্তায় মিছিল বের করে। এসময় তাদের সামনে যেতেই ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে জাকির হোসেনের ঠোঁট ফেটে যায়।
দুই জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশ সদস্যরা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেয়। ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































