জয়পুরহাট শহরের ইশ্বরপুর এলাকায় রবিবার রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদরের ইশ্বরপুর গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে জিল্লুর রহমান (৫৫) এবং জিল্লুর রহমানের ছেলে উজ্জল হোসেন (৩৫)।
আরও পড়ুন: নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা...
র্যাব জানায়, জয়পুরহাট শহরের ইশ্বরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৩ টার সময় অভিযান চালিয়ে ভারতীয় ৭৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মোঃ নাঈম মাহমুদ, দিনাজপুর






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































