Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম হিরোইন, ৫ লক্ষাধিক টাকাসহ আটক ৫ জন

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম হিরোইন, ৫ লক্ষাধিক টাকাসহ আটক ৫ জন

 নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল, ২০২৫ ১৬:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুর শহরে মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ মাদক ও অর্থ উদ্ধার হয়।

আটককৃতরা হলেন মিয়াপাড়া এলাকার মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন (৩৫), শ্বশুর মহিরউদ্দিন (৫৫), শাশুড়ি চায়না খাতুন (৫০), এবং একই এলাকার নুরুল ইসলাম (৪৫)। অভিযান চলাকালে চঞ্চল ও মহিরউদ্দিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ হিরোইন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

এ সময় ঘটনাস্থলেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত, যেখানে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।

অন্য চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক