Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ৩০ অক্টোবার, ২০২৩ ০৯:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টার সময় শহীদ শামসুজ্জোহা পার্কে বিশাল শান্তি সমাবেশ আনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি। 

সমাবেশ শেষে বিশাল র্যালি করা হয়, র্যালিটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।


সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, বিএনপি দেশে একটি অরাজগতা সৃষ্টি করতে চাই, তাই এর প্রতিবাদে আমরা সারা দেশে এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। বিএনপি হরতালের নামে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করতে চাচ্ছে তা আমারা প্রতিহত করবো এবং কখনোই তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবো না।

আরও পড়ুন: স্কুলের বহুতল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন এমপি সাহিদুজ্জামান খোকন...

এছাড়া সমাবেশে জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক