Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন করলেন সাহিদুজ্জামান খোকন, এম পি

গাংনীতে বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন করলেন সাহিদুজ্জামান খোকন, এম পি

 তরিকুল ইসলাম    ৩০ অক্টোবার, ২০২৩ ১৪:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে আজ সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার সময় বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কলেজের প্রঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক এস এ এম মাসুম উল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আবারও জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই বঙ্গবন্ধু কলেজ সরকারি হবে ও বিশ্ববিদ্যালয় হবে। আমি আমার এই গ্রাম ও উপজেলাকে সারা বাংলাদেশে তুলে ধরতে চাই।

আরও পড়ুন: মেহেরপুরে নিখোঁজের তিনদিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার...

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সাহিদুজ্জামান শিপু, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, বঙ্গবন্ধু কলেজ গর্ভনিং বডির সভাপতি লাইলা আরজুমান বানু শীলা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও আভিভাবকগণ।

তরিকুল ইসলাম