Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই গ্রেফতার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী, ২০২৫ ১৮:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকরা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুগ্ম যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মৃদুলের এক সময়কার ঠিকাদারি ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচী দায়ের করা একটি চেক ডিজ-অনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় দুটি মামলা রয়েছে। ব্যবসায়ীক পার্টনার দেবাসীস বাগচির দায়েরকৃত চেক ডিজ-অনার মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে রয়েছে। বিচারক শারমিন নাহার ছুটিতে থাকায় দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানা এ রায় দেন।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুলের সঙ্গে ঠিকাদারি ব্যবসা করতেন দেবাশীষ বাগচী। পরে তার কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেন মৃদুল। এনিয়ে মৃদুল তার ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচীকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দেন। চেক দিয়ে গোপনে দেবাশীষ বাগচীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এনিয়ে দেবাশীষ বাগচী আদালতে চেক ডিজ-অনার মামলা দায়ের করেন।

নিজস্ব প্রতিবেদক