Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ছাত্রলীগের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

গাংনীতে ছাত্রলীগের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

 সামীম    ৪ জানুয়ারী, ২০২৪ ১৬:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে গাংনী উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে আলোচনা সভা ও কেককাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ...


এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাহিন রেজা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সামীম