Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবির খালেদা জিয়া হলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড; আতঙ্কিত শিক্ষার্থীরা

ইবির খালেদা জিয়া হলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড; আতঙ্কিত শিক্ষার্থীরা

 ইবি প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বার, ২০২৪ ১২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীদের আবাসিক হল খালেদা জিয়া হলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে খালেদা জিয়া হলের রান্নাঘরে এ ঘটনা ঘটে। ফলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হল থেকে বেরিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫ টার দিকে হল ডাইনিং এর রান্নাঘরে রান্না করতে গেলে চুলা অন করতেই গ্যাস সিলেন্ডার থেকে আগুন জলে উঠে। কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। হলে প্রায় পাঁচ শতাধিক ছাত্রী থাকেন কিন্তু অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা না থাকার বিষয়টি নিয়ে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত বলেও জানান তারা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কামরুল জানান, হেল্পলাইন থেকে আমার কাছে ফোন আসা মাত্রই একটি টিম পাঠিয়েছিলাম। তারা পৌঁছানোর আগেই শিক্ষার্থীরা আগুন নিভিয়ে ফেলেছে। গ্যাসের নলে ছিদ্র থাকায় মূলত আগুন লেগেছিল। সেক্ষেত্রে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

হলে দায়িত্বরত হাউজ টিউটর ড. মোঃ এরশাদুল হক বলেন, ডাইনিং থেকে যখনই আমার কাছে ফোন আসে, সাথে সাথেই আমি হেল্প লাইনে ফোন দিয়েছিলাম। পরে একটি ফায়ার সার্ভিস টিম এসে বিষয়টি দেখে।

অগ্নিনির্বাপক যন্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগষ্টের আগে হলের প্রতিটি ফ্লোরে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় এই নিয়ে কাজ করা হয়নি। তবে খুব শীগ্রই আমরা হলে অগ্রিনির্বাপকের ব্যবস্থা করবো।

ইবি প্রতিনিধি