Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগর থানা পরিদর্শন করেন মেহেরপুরের জেলা প্রশাসক

মুজিবনগর থানা পরিদর্শন করেন মেহেরপুরের জেলা প্রশাসক

 অনলাইন ডেস্ক    ৭ মে, ২০২৩ ১৬:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

আজ রবিবার দুপুরে মুজিবনগর থানা পরিদর্শন করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

মুজিবনগর থানায় পৌঁছানোর সাথে সাথে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি রাসেল জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার রনি খাতুন। পরে মুজিবনগর থানা পুলিশের একটি দল জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদানের পর মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার রনি খাতুন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি রাসেল সহ পুলিশ সদস্যদের নিয়ে মুজিবনগর থানা পরিদর্শন করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

পরে জেলা প্রশাসক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

অনলাইন ডেস্ক