Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঢাকার তা'মীরুল মিল্লাত মাদরাসায় অনুষ্ঠিত হলো বৃষ্টি প্রার্থনার নামাজ

ঢাকার তা'মীরুল মিল্লাত মাদরাসায় অনুষ্ঠিত হলো বৃষ্টি প্রার্থনার নামাজ

 জবি প্রতিনিধি    ২৪ এপ্রিল, ২০২৪ ১৩:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

যাত্রাবাড়ী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আজ বুধবার (২৪ এপ্রিল) আয়োজন করা হয় সালাতুল ইস্তিস্কার।

দেশজুড়ে তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে ক্লান্তির ছায়া। এমন তীব্র তাপদাহের কারনে দৈনিক জীবনের কাজ পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে।


গরমের কারণে দিন দিন বেড়েই চলেছে হাসপাতালে রুগীর সংখ্যা ৷ এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে দেশের নানা প্রান্তে আদায় করা হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজ বা সালাতুল ইস্তিস্কার।

আরও পড়ুন: দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ...

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে ছাত্র, শিক্ষক, অভিবাবক, এলাকাবাসী ও আশেপাশের ব্যবসায়ীদের উপস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে উপযোগী আবহাওয়ার জন্য দোয়া এবং বৃষ্টি কামনা করা হয়।

নামাজটি পরিচালনা করেছেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ জনাব ড. মো. আবু ইউসুফ খান।

জবি প্রতিনিধি