Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বান্দরবানে কয়েকজন সন্ত্রাসী আটক ও অস্ত্র উদ্ধার: সেনাপ্রধান

বান্দরবানে কয়েকজন সন্ত্রাসী আটক ও অস্ত্র উদ্ধার: সেনাপ্রধান

 অনলাইন ডেস্ক    ৭ এপ্রিল, ২০২৪ ১৪:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে আজ রবিবার (৭ এপ্রিল) জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান বলেন, গত শনিবার রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শফিউদ্দিন আহমেদ আরও বলেন, বান্দরবানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সেনাবাহিনী। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার।

আরও পড়ুন: ১৯ দিনের এতিম শিশুর বাড়িতে ঈদ উপহার নিয়ে গেলেন ইউএনও...

বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এর আগে, সকাল ১০টার দিকে ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে যান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অনলাইন ডেস্ক