Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে টিসিবি’র ৫ কেজি চাউলে আধা কেজি কম

গাংনীতে টিসিবি’র ৫ কেজি চাউলে আধা কেজি কম

 অনলাইন ডেস্ক    ২০ জুলাই, ২০২৩ ১৭:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল নয়টার সময় অত্র ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ডিলারের মাধ্যমে টিসিবির চাউল ও অন্যান্য পণ্য বিক্রি শুরু হয়। ধানখোলা ইউনিয়ন পরিষদে টিসিবি চাউল বিক্রিতে পাঁচ কেজি চাউলে আধা কেজি চাউল কম দেওয়া হচ্ছে বলে এই বিষয়টি নিয়ে স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ জানায় টিসিবি ডিলারের বিরুদ্ধে।

এই সময় ধানখোলা ইউনিয়ন পরিষদের ভেতরে অবস্থান নেওয়া ডিলারের লোক জনের সাথে তাদের তর্কাতর্কি বাধে।

অতি দরিদ্র মানুষের রক্ত ঘাম ঝরানো টাকায় কেনা চাউল ওজনে কম দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ আর ক্ষোভ শুরু হয় স্থানীয়দের মাঝে।

টিসিবি ডিলার শক্তি ব্যবহার করে গরিব মানুষের চাউলে ওজন কম দিচ্ছে বলে অভিযোগ করেন হতদরিদ্ররা।

ভুক্তভোগী আড়পাড়া গ্রামের নজিম উদ্দীন বলেন, গরিব মানুষ তাই টিসিবি থেকে সরকারী কম মূল্যের চাউল কিনেছি। পাঁচ কেজি চাউরে দাম পরিশোধ করি। তবে চাউল ওজন না করে একটি বালতিতে আনুমানিক ওজন হিসেবে আমার ব্যাগে ঢেলে দেওয়া হয় চাউল। কম দেওয়া হয়েছে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদের সামনের একটি দোকানে ডিজিটাল স্কেলে ওজন করি। তখন দেখি আধা কেজি চাউল কম হয়।

আরও পড়ুন: মেহেরপুরে যুব সংগঠনদের সরকারী অনুদানের চেক বিতরণ...

একই অভিযোগ করে শানঘাট গ্রামের নাসির উদ্দীন বলেন, এক সাথে আমরা তিন জনে চাউল কিনেছি ১৫ কেজি। বাইরে গিয়ে মেপে দেখি ১৫ কেজি চাউলে দুই কেজি কম হয়। বিষয়টি নিয়ে ডিলারকে বলেন তিনি কিন্তু ডিলার কানে নেননি।

ধানখোলা ইউনিয়নের টিসিবি ডিলার মাহিন ট্রেডিং কোম্পানীর সত্ত্বাধিকারী মুস্তাকিম বিল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, চাউলের ওজনে কম দেওয়া হচ্ছে না।

স্থানীয় সুত্রে জানা গেছে, অতি দরিদ্র বয়োবৃদ্ধ মানুষ গুলো রোদ বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইন দিয়ে টিসিবি পণ্য কেনেন। এরকম মানুষ গুলোর সাথে ডিলারের ওজন প্রতারণায় তীব্র প্রতিবাদ করেন ইউনিয়ন পরিষদের আশেপাশের লোকজন।

মেহেরপরের জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ঠদের এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন ভুক্তভোগীরা।

এ প্রসঙ্গে নিয়ে ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, টিসিবি ডিলার নিয়ন্ত্রণ করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের না। তবে ওজন কম দেওয়ার বিষয়টি নিয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হবে।

এই বিষয়টি নিয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ওজন প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক