Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্সের অভিযান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্সের অভিযান

 জাহিদ হাসান মুক্তার    ৭ নভেম্বার, ২০২৪ ২২:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 55 বার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশেষ টাস্কফোর্সের অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকি কার্যক্রম হিসেবে এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় ।

এতে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনী। (৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া বাজারে "বিশেষ টাস্কফোর্স টিম" এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানটি পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, মাঠ ও বাজার পরিদর্শক এবং স্যানিটারী কার্যালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্সটি এ অভিযান পরিচালনা করে। অভিযানে মূল্য তালিকা না থাকা, পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়সহ নানা অনিয়ম খতিয়ে দেখা হয়।

এসময় পৃথক অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়। নিবাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন ভৌমিক, মাঠ ও বাজার পরিদর্শক শিখা বেগম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর লুৎফুন নাহার, সেনাবাহিনীর পাকুন্দিয়া-কটিয়াদী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ ও জেলা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম প্রমুখ অভিযানকালে উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন ভৌমিক অভিযান পরিচালনার তথ্যটি নিশ্চিত করে জানান, দ্রব্যমূল্য সহনীয় এবং স্বাভাবিক পর্যায়ে রাখার লক্ষ্যে পাকুন্দিয়া পৌরসদর বাজারের কাঁচা বাজার মহল, মাছ মহল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ টাস্কফোর্স টিমের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এসময় নানা অনিয়মে ছয়টি প্রতিষ্ঠানকে ১৭হাজার টাকা অর্থদন্ড করা হয়। জনস্বার্থে টাস্কফোর্সে অভিযান চলমান থাকবে।

জাহিদ হাসান মুক্তার