Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাংনীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  তরিকুল ইসলাম    ২৯ মার্চ, ২০২৫ ২২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 60 বার

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটায় চর গোয়াল গ্রামের মাটপাড়া গোরস্থানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বীর মুক্তিযোদ্ধা আতাউল হকের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ভোর ৫:৪৫ মিনিটে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আতাউল হক মেহেরপুর জেলার গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তরিকুল ইসলাম