Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

 ইবি প্রতিনিধি    ২২ সেপ্টেম্বার, ২০২৪ ১২:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পাশাপাশি ৪৮ ঘন্টার আল্টিমেটাম ও মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রসমাবেশ করে।

প্রায় আধা ঘন্টার মতো এই অবরোধে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়।

মিছিলে শিক্ষার্থীরা 'সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে; ঢাবি,জাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়; ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়; ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তাদের হাতে সংস্কারমনা ভিসি চাই; সেশনজট নিরসন চাই; বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই; সৎ ও সাহসী ভিসি চাই; ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই; ক্লিন ইমেজের ভিসি চাই; রেকর্ড দেখে ভিসি দিন, দূর্নীতির খবর নিন; ইবির আঙিনায়, দূর্নীতিবাজের ঠাই নাই' লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুন: পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ...

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়নি। আমরা ভিসির দাবীতে ইতোপূর্বে আন্দোলন করলেও তারা কোন পদক্ষেপ নেন নাই, তার ফলশ্রুতিতে আজকের ব্লকেড দেওয়া হয়েছে।

একই সাথে পদত্যাগ করা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগদান সম্পন্ন হয়ে শিক্ষা কার্যক্রম সচল হলেও ইবিতে অচল অবস্থা বিরাজ করছে।

অতি দ্রুত একজন দক্ষ, যোগ্য ও ক্লিন ইমেজের উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম সচল করতে হবে। নইলে ছাত্রসমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হলেও আমরা এখনো ভিসি পাইনি যেখানে অল্প বয়স্ক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইবিতে ভিসি নিয়োগের দাবি জানাই।

যদি এর মধ্যে ভিসি দেওয়া না হয় তাহলে যে রাস্তায় হাঁটলে দ্রুত ভিসি নিয়োগ হবে ছাত্ররা সেই রাস্তায় হাঁটবে। আমরা অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ্য ও একাডেমিশিয়ান একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানাই।

ইবি প্রতিনিধি