Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ব গ্রামীণ নারী দিবস

বিশ্ব গ্রামীণ নারী দিবস

 অনলাইন ডেস্ক    ১৫ অক্টোবার, ২০২৩ ১২:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 109 বার

বিশ্ব গ্রামীণ নারী দিবস আজ। গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবরের এই দিবসটি পালিত হয়। প্রতিবছর মতো বাংলাদেশে পালিত হচ্ছে এই দিবসটি।

সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে বিশেষ করে গ্রামের নারী সমাজ।

দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা। তাই এই দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ।

ইতিহাস থেকে জানা যায়, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় ১৯৯৫ সালে।

আরও পড়ুন: গাংনীতে পুরোদমে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তে প্রস্তুতি...

জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে স্বীকৃতি দেয়া হয় বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসেবে।

এরপর ১৯৯৭ সাল থেকে জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেনস ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন’ দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেন।

এই দিবসটি গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণ সহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার কথা স্মরণ করে দেয়। সেই সঙ্গে গ্রামীণ নারীদের মনে করে দেয় পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্যকে।

অনলাইন ডেস্ক