মেহেরপুরে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ পশুহাট ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডাবের দোকান সহ চার দোকানে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ বলেন, বড় বাজার এলাকায় ডাব বিক্রেতা সোহেল আহম্মেদ ডাবের ভাউচার সংরক্ষন না করা ও মুল্য তালিকা প্রদর্শন না করা অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেহেরপুরের পশু হাট অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রানা স্টোর ও মেসার্স আসিফ স্টোরকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ডাবের আকাশ ছোঁয়া দামে বেকায়দায় ক্রেতারা...
তিনি আরও বলেন, মুল্য তালিকা প্রদর্শনা না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মেসার্স শুভ স্টোরকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই সময় মেহেরপুর বড় বাজার ও হোটেল বাজার এলাকায় বিভিন্ন দোকানে শতর্ক করা হয়েছে।
মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানেটারি অফিসার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































