ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ দিবস উদ্যাপন উপলক্ষে আজ বুধবার (১৭ এপ্রিল) মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু...
সরকারি ছুটি ঘোষিত হওয়ায় ওই এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপশাখা বন্ধ রাখা হয়েছে।
তবে মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু রয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































