Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নড়াইলে চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নড়াইলে চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

 সাব্বির জমাদ্দার, নড়াইল জেলা প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মোঃ আতাউর রহমান খান ১১২ ভোট পেয়ে প্রথম, মোঃ মোস্তোফা মোল্যা ১০৯ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ আকরাম মোল্যা ১০৭ ভোট পেয়ে তৃতীয়, মোঃ শরিফুল ইসলাম (সোহেল) ১০৪ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য সায়রা বেগম ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, চাচই মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ২৩৮ জন। ভোট কাষ্ট হয়েছে ২১২টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম শরিফুল আলম, আখতার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ এসআই উজ্জ্বল সেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

সাব্বির জমাদ্দার, নড়াইল জেলা প্রতিনিধি