মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলামের উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি।
আরও পড়ুন: জবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত...
এর আগে, প্রধান অতিথি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, বীর মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান, ভিপি ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীবৃন্দরা।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































