মেহেরপুরের গাংনীতে আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে দ্রুতগামী এস বি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর চলাচল কৃত পাখি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত ও আরও ১০ জন আহত হয়।
নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর চলাচল কৃত পাখি ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় ২০ ফিট খাদে পড়ে যায়।
আরও পড়ুন: কেন্দ্রে প্রভাব বিস্তার কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নির্বাচন কমিশনার ...

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফারুক হোসেন পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটক করার চেষ্টা চলছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































