Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

মেহেরপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

 নিজস্ব প্রতিবেদক    ১১ মে, ২০২৩ ১৬:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে মেহেরপুরে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর নির্দেশনায় মেহেরপুরের গাংনী উপজেলা আওতাধীন তেতুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বুধবার (১০মে) উপজেলার ধলার মাঠে কৃষকের ধান কেটে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি আশিকুর জামান সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সাহারবাটি ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ন আহবায়ক আহসান হাবিব রাজন, তেতুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেস হোসেন, সাকিব আহমেদ,সাইদ ইসলাম সহ অনেকেই।

এসময় গাংনী উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি আশিকুর জামান সবুজ বলেন, ‘সারা বাংলাদেশে ছাত্রলীগের এই ধান কাটা নিয়ে বিভিন্ন রকম কটুক্তি কর মন্তব্য করেছেন অশিক্ষিত ছাত্র দল।’

তিনি আরো বলেন, অনেকে এই ধান কাটাকে শো আপও বলেছেন। শো আপ নয় সাধারাণ মানুষের পাশে যে ছাত্রলীগ ছিলো এবং বর্তমানও আছে সেটা বার বার আমরা প্রমান করে আসছি।

নিজস্ব প্রতিবেদক