Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ দেশের যেসব জেলায় ৬০ থেকে ৮০ কি.মি বেগে ঝড় হতে পারে

আজ দেশের যেসব জেলায় ৬০ থেকে ৮০ কি.মি বেগে ঝড় হতে পারে

 অনলাইন ডেস্ক    ৭ জুন, ২০২৩ ১২:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

আজ দেশে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। দুপুর ১টা সময় দেশের কয়েকটি জেলায় ৬০ থেকে ৮০ এবং ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালি, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে ঝড়োহাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

এ ছাড়াও যশোর, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে এবং এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, যশোর, দিনাজপুর, রাজশাহী, ও নীলফামারীর সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে। আর এই তাপ প্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অনলাইন ডেস্ক