টানা তৃতীয়বার আইনমন্ত্রী হলেন আনিসুল হক

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১৪:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক ২ লাখ ২০ হাজার ৬৬৭টি ভোট পেয়ে নির্বাচিত হন। এবার তিনি টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি টানা তিন মেয়াদে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

তার আগে আর কোন ব্যক্তির একবারের বেশি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ হয়নি।

আরও পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন পাপন...

এদিকে আবারও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আনিসুল হক।

একইসঙ্গে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনলাইন ডেস্ক