পাবনার ঈশ্বরদী উপজেলায় অতর্কিতভাবে হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়ে তাফসির আহমেদ মনা (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড়ে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, নিহত মনা পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন। নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের তাইজুর রহমান তুহিনের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) অরবিন্দ সরকার বলেন, লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে ইকবুলের দোকানে বসেছিলেন ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা।
এসময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মনাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনসম্মত অভিভাবক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































