Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এমপি আনার কলকাতায় পরিকল্পিতভাবে খুন হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি আনার কলকাতায় পরিকল্পিতভাবে খুন হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২২ মে, ২০২৪ ১৬:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এসময় তার সঙ্গে ছিলেন পুলিশ ও ডিবি প্রধান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার খুন হয়েছেন ভারতীয় পুলিশ আমাদের নিশ্চিত করেছে। তবে তদন্ত শেষে সবকিছু জানা যাবে।

তিনি আরও বলেন, এমপি আনারের হত্যার ঘটনায় বাংলাদেশ পুলিশ তিনজনকে আটক করেছে। তদন্ত চলছে। খুনের মোটিভ শিগগিরই আমরা জানাতে পারবো।

আরও পড়ুন: বগুড়ায় হিমাগার থেকে ফের ২ লক্ষাধিক ডিম উদ্ধার...

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ছয়দিন পর কলকাতার একটি এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে আজ সকালে তার মরদেহ উদ্ধার করেছে। গত ১২ মে আনার চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

অনলাইন ডেস্ক