গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা বিরোধের জের ধরে দেবর খালিদ মোল্যা (৩৫) হাতে ফারজানা (২৭) নামের এক গৃহবধু খুন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৩১ জানুয়ারী সন্ধ্যায় ওই গৃহবধুর মৃত্যু হয়।
পুলিশ জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের গৃহবধু ফারজানার স্বামী মিন্টু মোল্লা (জাহিদ) মারা যায় ৭ মাস আগে। স্বামীর মৃত্যুর পর তিন সন্তন নিয়ে পরিবারের হাল ধরেন গৃহবধু ফারজানা।
আরও পড়ুন: বারাদি বাজার উপশাখায় প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত...
জমিজমা বিরোধের জের ধরে বুধবার সকালে চান মিয়া মোল্যার ছেলে খালিদ মোল্যা তার ভাবি ফারজানাকে পিটিয়ে গুরুতর আহত করে।
পুলিশ আরও জানায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ফারজানার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































