মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদলের উদ্যোগে পরিচালিত হয়েছে সচেতনতামূলক ও পরিবেশবান্ধব অভিযান। এসময় শহরের গাছ, বৈদ্যুতিক খুঁটি ও তারে লাগানো বিভিন্ন রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার ও ব্যানার অপসারণ করে সেগুলো পরিষ্কার করা হয়।
শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জ সদরের রাস্তার পাশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে লাগানো ব্যানার-পোস্টার অপসারণ করেন তারা।
অভিযানের সময় বিএনপি, ছাত্র দলসহ বিএনপির অঙ্গসংগঠনের পুরনো পোস্টারও সরিয়ে ফেলা হয়। এসময় ছাএদল নেতারা জানান, শহরের সৌন্দর্য বজায় রাখা এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
তারা আরো জানন, “রাজনীতি করতে হলে আগে শহর ও জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমরা চাই না কোন পোস্টার গাছ নষ্ট করুক বা শহরের রূপ বিকৃত করুক, সেটা যেই দলেরই হোক না কেন।”
এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমেই সম্ভব।
উল্লেখ্য, ছাএদলের এই পদক্ষেপটি শহরের বিভিন্ন জায়গায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর জন্যও একটি উদাহরণ হতে পারে।
মো: খায়ের রাঢ়ি, মুন্সিগঞ্জ প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































