Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সুনামগঞ্জে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জনসহ নিহত ৩

সুনামগঞ্জে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জনসহ নিহত ৩

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১৪:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এরা সবাই চেলানদীতে বালু পাথর উত্তোলনের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও খেয়াঘাটের পাশে আজ সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮), বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া। বাকি আরেকজনের নাম জানা যায়নি।

এ ঘটনায় আরও অন্তত ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে আবহাওয়া খারাপ থাকার পর সাড়ে ১০টার সময় বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় নদীতে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আচমকা একটি বজ্র এসে তাদের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলে নিহত হন দুজন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। আহত হয়েছেন আরও ৪-৫ জন।

অনলাইন ডেস্ক