খাগড়াছড়িতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৭ আগষ্ট খাগড়াছড়ি জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় রামগড় থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে মোঃ ইউসুফ(২৭), একই গ্রামের মীর হোসেনের ছেলে মোঃ রানা (২৪) এবং দুলাল মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২৫)।
ঘটনাসূত্রে জানা যায়, ভিকটিম (৫০) এর স্বামী ১০ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। ভিকটিম তার ১৫ বছরের ছোট মেয়েকে নিয়ে তার বসত বাড়িতে একা বসবাস করেন। গত ২২শে আগস্ট, ২০২৪ খ্রি. রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিমের মেয়ে ঘরের উঠানে বসে মোবাইল ফোনে কথা বলছিল। কয়েকজন লোক ভিকটিমের বাড়ীর দিকে আসতে দেখে তার মেয়ে ভয়ে ঘরে ঢুকে যায়।
তখন ভিকটিম ও ভিকটিমের মেয়ে একসাথে ঘর থেকে বাহির হলে আসামীরা জোরপূর্বক তাদেরকে টেনে হেঁচড়ে ঐ দিন রাত অনুমান ১১.১৫ ঘটিকার সময় পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের মেয়ে পালিয়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনার বিস্তারিত শুনার পর কলাবাগানের দিকে এগিয়ে আসলে আসামীগণ দূর থেকে দেখতে পেয়ে ভিকটিমকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা রুজু করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক যথাসময়ে সোপর্দ করা হবে। আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মোঃ আনোয়ার হোসেন, জীবন






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































