চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের সীমান্তবর্তী মাঠ থেকে রোববার দুপুর ২টার দিকে ১১ কেজি ওজনের রূপার গহনা জব্দ করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুন্সিপুর বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক মো. আব্দুর রহিম আজ দুপুরে তার ফোর্সসহ এই অভিযান সম্পন্ন করেন ।
দুপুর ২টার দিকে মুন্সিপুর সীমান্তের শূন্য লাইন রাস্তা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে মোটর সাইকেলে যেতে দেখে টহলদল তাকে ধাওয়া করে। এসময় অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে দৌঁড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া মোটর সাইকেলটি তল্লাশি ১০ কেজি ৯৯৪ গ্রাম ওজনের ভারতীয় তৈরিকৃত রূপার গহনা পান।
নায়েক মো. আব্দুর রহিম উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিজে বাদি হয়েএকটি মামলা করেন দামুড়হুদা থানায় এবং আটককৃত রূপার গহনাগুলি জমা করেন চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে ।
অনলাইন ডেস্ক







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)































