Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কুষ্টিয়ায় খাল থেকে ভেসে উঠল ইজিবাইক চালকের লাশ

কুষ্টিয়ায় খাল থেকে ভেসে উঠল ইজিবাইক চালকের লাশ

 নিজস্ব প্রতিবেদক    ২৮ মে, ২০২৪ ১৭:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

শাহিনুল হক লিটন নামে এক ইজিবাইক চালকের নিখোঁজের ১১ দিন পর অর্ধগলিত লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ মে) সকালে কুষ্টিয়া বাইপাস রোড সংলগ্ন একটি খাল থেকে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট পরা তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুল হক লিটন সদর উপজেলার হাউজিং এস্টেটের মৃত ইজাজুল হকের ছেলে। তিনি ছিলেন পেশায় একজন ইজিবাইক চালক।

নিহত লিটনের স্বজনরা জানান, গত ১৮ মে বিকেলে ব্যক্তিগত ইজিবাইক নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে খবর পেয়ে কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিটনের পরিবারের লোকজন গিয়ে লাশটি লিটনের বলে শনাক্ত করেন।

আরও পড়ুন: সহজে ইংরেজি শেখার ৭ উপায়...

মিরপুর থানার (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, কুষ্টিয়ার বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক সংলগ্ন জিকে খালে একটি লাশ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশ দেখলেও তাকে কেউ চিনতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, শাহিনুল হক লিটনের হতে পারে বলে তার পরিবার ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিএনএ টেস্টের পরই নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলেন তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক