Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ভৈরব নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু

মেহেরপুরে ভৈরব নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল, ২০২৪ ১৯:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুর সদর উপজেলার শেখপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে ভৈরব নদীতে ডুবে আকাশ হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার সময় ভৈরব নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের শ্যামল আলীর ছেলে আকাশ হোসেন।

এর আগে, দুপুর ২ টার সময় ভৈরব নদীতে গোসল করতে গিয়ে আকাশ পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ ঘণ্টা পর তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আকাশ সদর উপজেলার শেখপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুরে সে নানা বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করতে নামে। পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

এ সময় স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল পৌঁছানোর আগেই আবারও স্থানীয়রা আকাশকে খুঁজতে পানিতে নামেন। এক পর্যায়ে আকাশের মরদেহ খুঁজে পায়।

মেহেরপুর সদর থানার (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক