এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত স্লোগানে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারী ) সকাল ৯ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি প্রবীণ নেতা জুয়াদ আলীর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ,জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু।
এই সময় আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি, মেহেরপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম ,জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি ছাত্রনেতা সৌরভ হোসেন, ইলিয়াস হোসেন,পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান, নাহিদ আহমেদ, জনিসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসানের ব্যক্তিগত পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































