Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক

 নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী, ২০২৪ ১৮:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এসএ টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদের অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মহসিন আলী (দৈনিক মাথাভাঙ্গা) ও ফারুক মল্লিক (ইনকিলাব), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (বাংলাদেশের খবর) ও যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: গাংনীতে শ্রমিক খরচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৩...

প্রেসক্লাবের নির্বাচনে ১৩টি পদের মধ্যে সহসভাপতির দুটি পদ আর বাকি পদগুলোতে একক প্রার্থী ছিলেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিজয়ীদের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক