কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের নতুন রেলপথ উদ্বোধন করতে আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন রেলপথ উদ্বোধন পর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলি দিতে রাজি নই। সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ। সড়ক যোগাযোগ ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। লাভ-লোকসানের হিসাব না করে এগিয়ে নেয় বর্তমান সরকার।
আরও পড়ুন: মেহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু...
তিনি বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আজকের দিনটি দেশের জনগণের জন্য একটা গর্বের দিন।
শেখ হাসিনা আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সারাদেশে অগ্নিসংযোগ করে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা। ধ্বংসের উপর দাঁড়িয়ে দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন জাতির পিতা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































