মেহেরপুরের আমঝুপিতে শনিবার (২১ অক্টোবর) মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও গণস্বাক্ষরতা অভিযান কর্তৃক এস.ডি.জি অর্জনে "আমরা করবো জয়" শীর্ষক মতবিনিময় সভা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।
মতবিনিময় সভায় প্রধান অথিতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়নের যে লক্ষ নিয়ে কাজ করছেন তাতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ শান্তির জনপদে পরিনত হবে। এস ডি জি (টেকসই উন্নয়ন অভিষ্ট) বাস্তবায়নে কাজ করছে সরকার।

মতবিনিময় সভায় মউকের উদ্যাগে ২৮ টি দুস্থ পরিবারকে একটি করে ছাগল উপহার দেয়া হয়।
আরও পড়ুন: এমপি শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক...
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রশাসক শামীম হাসান, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।
সভায় আরও উপস্থিত ছিলেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা তথ্য অফিস আব্দুল আল মামুন, রুপান্তর এর পরিচালক (খুলনা) মিজানুর রহমান পান্না ও মানব উন্নয়ন কেন্দ্রের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































