Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

 নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল, ২০২৪ ১৪:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

৫০বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নাদের নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর আলম গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের (ওসি) সাইফুল আলম জানান, গাংনী উপজেলার তেরাইল-দেবিপুর সড়কের তেরাইল পশ্চিমপাড়ার কবরস্থানের মেইন গেট এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি একটি টীম অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলমকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মামলা পূর্বক জেলা কারাগারে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক