Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক মেম্বার মিজার আটক

মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক মেম্বার মিজার আটক

  তরিকুল ইসলাম    ১২ অক্টোবার, ২০২৪ ১২:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

মেহেরপুরের মুজিবনগরে শিবপুর গ্রাম থেকে একটি দেশিয় তৈরি ১ নলা ওয়ান শুটার গান উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত ফজুল শেখের ছেলে সাবেক মেম্বার মিজানুর রহমান মিজার এর বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মোনাখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিজানুর রহমান মিজারের বাড়িতে অস্ত্র আছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে আটক করে যৌথবাহিনী।

আরও  পড়ুন: গাংনীর রায়পুর ও ষোলটাকা ইউনিয়নের ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক এমপি আমজাদ হোসেন...

জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করে যৌথবাহিনী।মুজিবনগর থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান আরও জানান সাবেক মেম্বার মিজারের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

তরিকুল ইসলাম