Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

নাটোরে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে শনিবার রাতে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি) মিজানুর রহমান বলেন, জেলা ব্যাটমিন্টন দলের খেলোয়াড় বৈশাখী উত্তর বড়গাছার ৪ তলা বাড়ির ছাত্রী নিবাসে ৩য় তলার একটি রুমে ভাড়া থাকতো।

রাত ৯টার সময় ৩য় তলার ছাত্রীরা বাড়িওলাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনও সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়। পরে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে জানান। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক