Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক-১

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক-১

 জাহিদ মাহমুদ    ২৬ জানুয়ারী, ২০২৫ ১৫:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

মেহেরপুর শহরে সেনাবাহিনীর অভিযানে চাইনিজ AK- ৪৭ ইয়ারগান, ইয়াবা, গাঁজা মিশ্রণের মেশিন ও চাকু সহ ইমরান হেলালি প্রিন্স (৩৬) নামের একজনকে আকট করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারী) রাত পৌনে ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত মেহেরপুর শহরের বড় বাজারে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। আটককৃত ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি চায়না Ak-47 এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, ১ টি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন, ২ টি স্মার্টফোন ও ৩ টি দেশীয় ছুরি সহ প্রিন্সকে আটক করে। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এয়ারগানের ক্ষেত্রে সাধারণত একটি জিডি করে অস্ত্রটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি যেহেতু চায়না একে ৪৭ মডেলের একটি এয়ারগান, সে ক্ষেত্রে এক্সপার্টদের সাথে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।

জাহিদ মাহমুদ