Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেরাদীয়ায় আগুন দেয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একজন দগ্ধ

মেরাদীয়ায় আগুন দেয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একজন দগ্ধ

 অনলাইন ডেস্ক    ৫ নভেম্বার, ২০২৩ ১২:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 80 বার

রাজধানীর মেরাদীয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আজ রোববার সকাল সাড়ে ৭টার সময় আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামের এক পরিবহন শ্রমিক।

তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মেরাদীয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধ সবুজ মিয়ার স্বজনরা জানান, পরিবার নিয়ে তিনি থাকেন মেরুল বাড্ডা এলাকায়। রমজান পরিবহনের বাসচালক তিনি। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন।

আরও পড়ুন: গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত...

পথে মেরাদীয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।

অনলাইন ডেস্ক