রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৩টার সময় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই তিন কিশোর।
নিহতরা হলেন, জেলার কাটাখালি বাখরাবাজ এলাকার রেন্টুর ছেলে যুবরাজ (১২) , লিটনের ছেলে আরিফ (১৩) এবং নুর ইসলামের ছেলে জামাল (১২)।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ৭ বন্ধু মিলে গোসল করতে নামে। এরমধ্যে এই তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে বিকাল ৩টার সময় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: তাপদাহ নিয়ে নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর...
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সমা বলেন, আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যান বেশ কিছু শিশু-কিশোর।
তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে আমাদের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































