Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সড়কে রক্তাক্ত মায়ের মরদেহ, পাশে শুয়েছিল জীবন্ত শিশু

সড়কে রক্তাক্ত মায়ের মরদেহ, পাশে শুয়েছিল জীবন্ত শিশু

 অনলাইন ডেস্ক    ২৯ মে, ২০২৪ ১৪:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ সড়কে অজ্ঞাত এক নারীর (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পাশে জীবিত এক শিশুকে পাওয়া যায়। আজ বুধবার (২৯ মে) সকালে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের সড়ক থেকে নিহত মা ও আহত ওই শিশুকে উদ্ধার করা হয়।

ওই শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।

আরও পড়ুন: এমবাপ্পের বেতন-বোনাস আটকে রেখেছে পিএসজি...

স্থানীয়রা জানান, উপজেলার কাছিয়াকান্দা গ্রামের সড়কে সকালে ওই শিশুকে নিয়ে এক নারী পড়েছিলেন। পরে গ্রামের লোকজনের নজরে পড়লে তারা থানায় জানায়।

পরে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অজ্ঞাত ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক