Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গুলিতে নিহত সেই বাংলাদেশির মরদেহ অবশেষে ফেরত দিলো ভারত

গুলিতে নিহত সেই বাংলাদেশির মরদেহ অবশেষে ফেরত দিলো ভারত

 অনলাইন ডেস্ক    ২৮ মার্চ, ২০২৪ ১০:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

লালমনিরহাটের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত লিটনের মরদেহ গত বুধবার (২৭ মার্চ) রাতে হাতীবান্ধা উপজেলার ঝাউরানী ক্যাম্পের ৯১২ সীমান্ত পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে ফেরত দিলো ভারত।

জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে সোমবার রাতে ভারতের অভ্যন্তরে একদল রাখাল গরু আনতে যান।

তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ভারতের সিতাই সীমান্তের কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে লিটন মারা যায়।

এ ঘটনায় বুধবার রাতে ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৬ ব্যাটালিয়ন সদর দফতরের কাইতারবাড়ী ক্যাম্পের বিএসএফ লালমনিরহাটের ঝাউরানী সীমান্ত দিয়ে লিটনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিহতের পরিবারের কাছে মরদেহ দেয়া হয়।

নিহত লিটনের বাবা মোকছেদুল ইসলাম বলেন, রাতে মরদেহ আমাদের দেয়া হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএসএফের গুলিতে নিহত লিটন মিয়াকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। পরে বুধবার রাতে ঝাউরানী ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

অনলাইন ডেস্ক