Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ইয়াবাসহ আটক-১

গাংনীতে ইয়াবাসহ আটক-১

 নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বার, ২০২৩ ১০:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 64 বার

মেহেরপুরের গাংনীতে গতকাল সোমবার রাত ১০টার সময় উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৭পিচ ইয়াবাসহ আনিছুর রহমান হিড় (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করে (র‌্যাব-১২)।

আটককৃত আনিছুর রহমান হিড় (৩৩) গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাগানপাড়ার আসাদুল হিড়ের ছেলে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশ ব্যাটালিয়ন (র্যাব-১২) এর একটি অভিযানিক দল গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৭ পিচ ইয়াবাসহ আনিছুর রহমান হিড়কে আটক করে।

আরও পড়ুন: নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা...


আটককৃত আনিছুর রহমান হিড়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক