৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে শুক্রবার বিকাল ৫ টার সময় জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মমিন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।
সভায় অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের সাথে যারা ষড়যন্ত্র করেছেন তাদের পরিণত হয়েছে করুন।
আরও পড়ুন: গাংনীতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত...
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মতিয়ার রহমান মতিন,আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী শহিদুল ইসলাম, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু বিশ্বাসসহ মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































