Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 লোহাগড়ায় ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় সভা

লোহাগড়ায় ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় সভা

 মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইলের লোহাগড়া শাখার আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় লোহাগড়া বাজারস্থ ড্রীম হ্যাভেন পার্টি সেন্টারে "ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নড়াইল আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তা চৌধুরী হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং লোহাগড়া শাখার ব্যবস্থাপক আ.ন.ম শাহাবুদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম।

আরও পড়ুন: ইবিতে ছাত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টারর অভিযোগ তদন্তে কমিটি গঠন...

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু হাশেম মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক প্রতাপ কুমার বিশ্বাস, গ্রাহক মোঃ মাহামুদুলহাসান কচি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভন্ন শ্রেনি-পেশার মানুষ।

মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি